উদীচীর সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবাদী কবিতা ও গানে গানে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানাল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, পটুয়াখালী জেলা সংসদ। পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে উদীচীর উদ্যোগে ৭ আগস্ট সংস্কৃতিকর্মী সমাবেশ ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদীচী পটুয়াখালী জেলা সংসদের সভাপতি বিপুল কান্তি দাসের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয় এবং যুদ্ধাপরাধীদের প্রতি ঘৃণা জানিয়ে সংগীতানুষ্ঠানের ফাঁকে ফাঁকে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোতালেব মোল্লা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফোরকান শিকদার, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. শাহজাহান খান, পটুয়া সাহিত্য পরিষদের সভাপতি কবি আবুল বাশার সেরনিয়াবাত, মহিলা পরিষদের সহসভাপতি ফাতেমা জব্বার, সেক্টর কমান্ডারস ফোরামের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, আবুল হোসেন আবু মিয়া ও দখিনা খেলাঘরের সভাপতি আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রতিবাদী কবিতা আবৃত্তি করেন রত্না সেন, খন্দকার ফরহাদ জামান, নুর-ই-রশিদ মাকসুদা ও আল-আমিন। এ সময় উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সাধারণ সম্পাদক নাসরিন মোজাম্মেল, প্রেসক্লাব সভাপতি স্বপন ব্যানার্জি, শহীদ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।