উদ্দীপন গণগ্রন্থাগার উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুুরের বোয়ালমারী উপজেলার গুনবহা তালতলা বাজারে ১ জানুয়ারি স্থানীয় যুবসমাজের উদ্যোগে প্রতিষ্ঠিত উদ্দীপন গণগ্রন্থাগারের উদ্বোধন করা হয়। বোয়ালমারী পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সভাপতি মো. আকমল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান মোসাম্মত্ রেখা পারভীন, আব্দুর রশিদ, মোহাম্মদ আলমগীর হোসেন, রাকিবুল ইসলাম, গোলাম আজম, সোহরাব, মাসুদ প্রমুখ। সঞ্চালক ছিলেন গ্রন্থাগারের পরিচালক খালিদ মাহমুদ।