উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি স্বজনদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগাস্তািনে দুষ্কৃতকারীদের হাতে অপহূত পাঁচ বাংলাদেশি উদ্ধারে নিয়োগদাতা প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসন তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না—এ অভিযোগ করে অপহূত ব্যক্তিদের উদ্ধার ও দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন তাঁদের স্বজনেরা। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অপহূত শ্রমিকদের স্বজনেরা। অপহূত শ্রমিকেরা হলেন টাঙ্গাইলের আমিনুল ইসলাম, শফিউল আলম, লাভলু রহমান, চট্টগ্রামের ইমাম উদ্দিন ও রাজশাহীর মাহবুব আলী।স্বজনেরা জানান, গত বছরের ১৭ ডিসেম্বর আফগানিস্তানের বাল্ক প্রদেশের মাজার শরিফ এলাকা থেকে সাতজন শ্রমিক অপহূত হন। অপহরণের পরের দিনই দুজন পালিয়ে আসতে সক্ষম হন। অপহূত শ্রমিকেরা প্রায় পাঁচ-ছয় বছর ধরে কোরীয় প্রতিষ্ঠান সামহোয়ানের অধীনে সড়ক নির্মাণের কাজ করতেন।পালিয়ে আসা শ্রমিক মজিবুর রহমান সংবাদ সম্মেলনে অপহরণের ঘটনা বর্ননা দেন। মজিবুর বলেন, ‘সেদিন রাত আটটায় অস্ত্রধারী ১৭ জন তালেবান জঙ্গি আমাদের ক্যাম্পে অর্তকিত হামলা চালায়। আমাদের নিরাপত্তাকর্মীরাও পাল্টা জবাব দেন। কিন্তু অল্পক্ষণের মধ্যেই তাঁরা ক্যাম্প ঘিরে ফেলে। আমাদের একজনকে গুলি করে হত্যা করে জঙ্গিরা।’মজিবুর আরও বলেন, ‘ঘণ্টাখানেকের মধ্যে সাতজনকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায় অস্ত্রধারীরা। পথে আমিসহ আরেক শ্রমিক খায়ের অসুস্থ হয়ে পড়লে আমাদের রেখেই তাঁরা বাকিদের নিয়ে চলে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় সৌভাগ্যক্রমে আমরা দুজন বেঁচে যাই।’অপহূত শ্রমিক শফিউলের মেয়ে সাবিকুন নাহার বলে, ‘বাবাকে ছাড়া আমি কষ্টে আছি। জানি না বাবা কোথায় আছেন। কেমন আছেন। প্রধানমন্ত্রী, আপনি আমার বাবাকে এনে দিন। আমি আর কিছু চাই না। শুধু আমার বাবাকে ফেরত চাই।’