উদ্ধৃতি অবশ্যই সঠিক হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজঅর্থনীতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থনীতি প্রথম ও দ্বিতীয় পত্র প্রতিটিতে ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। প্রতিটিতে ৫টি রচনামূলক প্রশ্ন এবং ৮টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে।অর্থনীতি প্রথম পত্রে ১১টি অধ্যায় এবং দ্বিতীয় পত্রে ১২টি অধ্যায় রয়েছে। প্রথম পত্রে মূলত গাণিতিক অর্থনীতি এবং অর্থনীতির প্রত্যয়গুলো আলোচনা করা হয়েছে। দ্বিতীয় পত্রে আলোচিত অধ্যায়গুলো বর্ণনামূলক। বিষয়টি মাথায় রেখেই পড়াশোনা করতে হবে। তোমাদের প্রথম কাজ হবে অর্থনীতিতে বর্ণিত প্রতিটি প্রত্যয়, গাণিতিক অর্থনীতির ধারণাগুলো এবং বিভিন্ন বর্ণনামূলক সংজ্ঞা যেগুলো আলোচিত হয়েছে, তার প্রতিটি সম্পর্কে পরিষ্কার ধারণা অর্জন করা। প্রতিটি অধ্যায়ের প্রতিটি প্রত্যয়ের সংজ্ঞাগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। কতিপয় সংজ্ঞায় অর্থনীতিবিদদের উদ্ধৃতি রয়েছে। বইয়ে অনেকগুলো সাল ও পরিসংখ্যানিক তথ্য রয়েছে। এসব সাল এবং পরিসংখ্যানিক তথ্য উৎসসহ মনে রাখতে হবে। বইয়ের প্রতিটি চিত্র সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে, যাতে পরীক্ষায় নির্ভুলভাবে আঁকা যায়।