উদ্বোধনী হজ ফ্লাইটের সময় পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজিদের নিয়ে বাংলাদেশ বিমানের উদ্বোধনী হজ ফ্লাইট আজ শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকা ছাড়ার কথা ছিল। কিন্তু সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর যাত্রী গ্রহণের জন্য প্রস্তুত না হওয়ায় ফ্লাইটের সময় পরিবর্তন করা হয়েছে। তাই ফ্লাইটের সময় পরিবর্তন করা হয়েছে। উদ্বোধনী হজ ফ্লাইটটি রাত ১০টা ৪০ মিনিটের পরিবর্তে ভোররাত সাড়ে তিনটার দিকে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে। বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মো. মোশাররফ হোসেন প্রথম আলোকে এ কথা জানান।প্রথম ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানাতে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী জি এম কাদের এবং ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকার কথা। গতকাল আশকোনায় হজ ক্যাম্প ২০১০-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।