উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট ১৩ ফেব্রুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ছিল আজ থেকে। তাই কাল রাতেই ঢাকা ব্যাংকের শাখাগুলোর সামনে ভিড় জমিয়েছিল জনতা। কিন্তু কাল রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ১০ ফেব্রুয়ারি নয়, বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হবে ১৩ ফেব্রুয়ারি। ঢাকা ব্যাংকের নির্ধারিত ১০টি শাখায় পাওয়া যাবে টিকিট। তবে কোন কোন শাখায় পাওয়া যাবে, সেটি দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জানানো হবে ১২ ফেব্রুয়ারি। ১৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।