উদ্ভাবন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনবিজ্ঞান ফাউন্ডেশন ও ডিসকাশন প্রজেক্টের যৌথ উদ্যোগে আগামী ২১-২২ জানুয়ারি দ্বিতীয়বারের মতো ঢাকায় উদ্ভাবন মেলার আয়োজন করা হচ্ছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৫০ জন স্বশিক্ষিত বিজ্ঞানী তাঁদের উদ্ভাবনসহ অংশ নেবেন। মেলায় দুই দিন প্রদর্শনীর পাশাপাশি সেমিনার আয়োজনেরও ব্যবস্থা থাকবে। উদ্ভাবন মেলার সম্ভাব্য স্থান নভোথিয়েটার মিলনায়তন। মেলায় অংশগ্রহণে আগ্রহীদের আগামী ৩ নভেম্বরের মধ্যে ০১৫৫২৩৫৮০১৮ মোবাইল নম্বর অথবা এ ঠিকানায় [email protected] যোগাযোগ করতে হবে।