উধাও মেয়র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র লিওনিদ চেরনোভৎস্কির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁকে খুঁজে বের করতে গত বৃহস্পতিবার নগর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী মায়কোলা বলেছেন, ‘তাঁকে বলবেন কিয়েভের মানুষ তাঁর অভাব অনুভব করছে।’ কিন্তু তাঁর হদিস কে দেবে? নগরকর্তারা শুধু এটুকু জানিয়েছেন, ৫৯তম জন্মদিন পালনের জন্য গত নভেম্বরে তিনি ছুটি নিয়ে ফ্রান্সে গেছেন। এএফপি