উধাও...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইলে অধিকাংশ মোটরসাইকেল চলছে ‘অন টেস্ট’ লিখে। কিন্তু দেড় সপ্তাহ ধরে তাড়াইল থানার পুলিশ অন টেস্ট রোধে বিশেষ অভিযান অব্যাহত রাখায় মোটরসাইকেলের মালিকেরা এখন তাঁদের বাহন রাস্তায় বের করছেন না। অন টেস্ট লেখা কয়েকজন মোটরসাইকেল-চালক জানান, নিবন্ধনে টাকা লাগে বেশি, তাই অন টেস্ট লিখে কাজ চালাচ্ছেন। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অন টেস্ট লেখা মোটরসাইকেল দিয়ে যাতে কেউ প্রচারণা চালাতে না পারে, সে জন্য এ অভিযান অব্যাহত থাকবে। তাড়াইল প্রতিনিধি