উন্নত অর্থনৈতিক বাজার-তালিকার শীর্ষে হংকং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত অর্থনৈতিক বাজার-তালিকার শীর্ষস্থানটি এবার হংকংয়ের। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে পেছনে ফেলে প্রথমবারের মতো তারা এ অবস্থায় পৌঁছেছে বলে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিবেদনে বলা হয়েছে।বিশ্ব অর্থনৈতিক ফোরামের কেভিন স্টেইনবার্গ বিবিসিকে বলেন, ‘আমাদের সূচক মানদণ্ডে হংকংয়ের শীর্ষ অবস্থানে চলে আসাটা একটি মাইলফলক। ২০০৮ সাল থেকে এ প্রতিবেদন প্রকাশের রীতি চালু হওয়ার পর এবারই প্রথম যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য শীর্ষ অবস্থানে যেতে পারেনি।’প্রতিবেদনে ৬০টি দেশের অর্থনৈতিকব্যবস্থার দক্ষতা, ব্যাংকিং ও অন্যান্য সেবার ধরন, ব্যবসার পরিবেশ ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে ভিত্তি ধরে এই র্যাংকিং করা হয়।গত বছর হংকং এ তালিকার চতুর্থ অবস্থানে ছিল। এবার হংকংয়ের পরই আছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সিঙ্গাপুর আছে চতুর্থ অবস্থানে। শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো অস্ট্রেলিয়া, কানাডা, নেদারল্যান্ডস, জাপান, সুইজারল্যান্ড ও নরওয়ে।কেভিন স্টেইনবার্গ বলেন, পশ্চিমা অর্থনৈতিক কেন্দ্রগুলো এখন স্বল্পমেয়াদি চ্যালেঞ্জ মোকাবিলায় জোর দিচ্ছে। কিন্তু এ প্রতিবেদন তাদের সে ঘুম ভাঙাবে। দেখিয়ে দেবে যে স্বল্পমেয়াদি নয়, তাদের দীর্ঘমেয়াদি নেতৃত্বের ওপর জোর দিতে হবে।