উন্নত দেশে পণ্যের অধিক প্রবেশাধিকারের সুযোগ দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত দেশগুলোতে স্বল্পোন্নত দেশের পণ্যের অধিক প্রবেশাধিকারের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ সোমবার তুরস্কের ইস্তাম্বুলে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জাতিসংঘ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশগুলোতে শ্রমিকদের অবাধ যাতায়াত সহজ করাসহ সাতটি বিষয় তুরস্কের ইস্তাম্বুল কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার ওপর জোর দেন।স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জাতিসংঘ সম্মেলন আজ থেকে শুরু হয়েছে। এতে জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও ৪৮টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা যোগ দিচ্ছেন। বাংলাদেশসহ ৪৮টি দেশ এতে অংশ নিচ্ছে। এর মধ্যে আফ্রিকার ৩৩টি ও এশিয়ার ১৪টি দেশ রয়েছে।এতে জাতিসংঘের ১০ হাজার প্রতিনিধি যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী কাল মঙ্গলবার সম্মেলনে ভাষণ দেবেন। প্রসঙ্গত, সম্মেলনে বিশ্বের গরিব দেশগুলোর জন্য নতুন কর্মপরিকল্পনা তৈরির বিষয়টি গুরুত্ব পাবে। পাঁচ দিনের এ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বান কি মুন সভাপতিত্ব করছেন।