উন্নয়ন প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল বাংলাদেশে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সমর্থন ও সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের বিদ্যুত্, পরিবহন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং সড়ক ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সহায়তা দেওয়ার আগ্রহ দেখান তিনি।গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে আবদুল্লাহ গুল বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর হোটেল স্যুটে সাক্ষাত্ করেন। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের বিদ্যুত্সংকট মেটাতে আরও বিদ্যুেকন্দ্র স্থাপনে তুরস্কের সহযোগিতা চান। এ ছাড়া জাহাজ নির্মাণ, কৃষি, বিদ্যুত্ উত্পাদনে দুই দেশের সরকারি-বেসরকারি বিনিয়োগেরও আহ্বান জানান। পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট এসব খাতে আগ্রহ দেখানোয় তিনি রেল ও নৌ-যোগাযোগে সহযোগিতা চান। এ সময় প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ রয়েছে। বৈঠককালে দুই নেতা বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু, চট্টগ্রাম ও মংলা বন্দরের আধুনিকায়নের বিষয়ে কথা বলেন।চট্টগ্রামে সরকারের গভীর সমুদ্রবন্দর নির্মাণ পরিকল্পনার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্টকে জানান, ভারত, ভুটান ও নেপালের মতো প্রতিবেশী দেশগুলো এ বন্দর ব্যবহারের মাধ্যমে লাভবান হবে। প্রধানমন্ত্রী নদী পুনর্খননে তুরস্কের সহযোগিতা চান। তুরস্কের প্রেসিডেন্ট বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম, বিশেষ করে জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ও দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি: রাষ্ট্রপতি জিল্লুর রহমান আশা প্রকাশ করেন, তুরস্কের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের ফলে দুই দেশের শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ে নতুন দিক উন্মোচিত হবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি এ কথা বলেন। আবদুল্লাহ গুলকে আইনে বিশেষ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া উপলক্ষে এ সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি তাঁকে বাংলাদেশ ও তুরস্কের শুভেচ্ছা দূত বলে উল্লেখ করেন।খালেদা জিয়ার সাক্ষাত্: সংসদে বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত্ করেন। এ সময় তিনি বলেন, তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হলে বাংলাদেশ খুশি হবে।গতকাল সকালে প্রায় ৪৫ মিনিট বৈঠককালে তুরস্কের প্রেসিডেন্ট ও বিএনপির নেত্রী দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশে স্বাগত জানিয়ে খালেদা জিয়া বলেন, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে। আবদুল্লাহ গুল বলেন, দুই দেশের সম্পর্ক জোরদার করতে খুব শিগগিরই বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু হবে।দুই দিনের সফর শেষে আবদুল্লাহ গুল গতকাল সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেন। সন্ধ্যায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।