উন্নয়ন ফি বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একজোট হয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও ব্যাংক অবরোধ কর্মসূচি পালন করছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে তাদের এ কর্মসূচি শুরু হয়।এদিকে, শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় বেলা ১১টা থেকে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ফি যত দিন বাতিল না হবে তত দিন পর্যন্ত আন্দোলন চলবে। তারা বিশ্ববিদ্যালয় আইনের ২৭-এর ৪ ধারাটি বাতিলের দাবি জানান। ওই ধারায় বলা আছে, নিজস্ব আয় দিয়ে বিশ্ববিদ্যালয়কে চলতে হবে। ছাত্রদের দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি বাতিলের ঘোষণা দিলেও তা কার্যকর হয়নি। আন্দোলনকারীরা অবিলম্বে ধারাটি বাতিলের দাবি জানায়।তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামালউদ্দিন আহমেদ গণমাধ্যমকে কিছু বলতে রাজি হননি।