উন্নয়নবঞ্চিত বাউলসম্রাটের দিরাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৩৯ বছর পেরিয়ে গেলেও সুনামগঞ্জের ভাটি এলাকা হিসেবে খ্যাত দিরাই উপজেলায় আজও উন্নয়নের ছোঁয়া লাগেনি। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, কৃষি, বিদ্যুৎসহ সব ক্ষেত্রেই অবহেলিত এ এলাকা। রাজনৈতিক বিবাদ, সঠিক পরিকল্পনার অভাব ও কর্তৃপক্ষের উদাসীনতাকেই এ জন্য অনেকাংশে দায়ী মনে করেন দিরাইবাসী।একনজরে দিরাই উপজেলানয়টি ইউনিয়ন, একটি পৌরসভা ও ২৪৫টি গ্রাম নিয়ে দিরাই উপজেলা গঠিত। এর আয়তন ৪২০.৯৩ বর্গকিলোমিটার। জনসংখ্যা দুই লাখ দুই হাজার ৭৪০ জন।শিক্ষার করুণ দশাউপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৮৯টি। তার মধ্যে সরকারি ৯৬টি, বেসরকারি ৬১টি, দুটি কমিউনিটি, কেজি স্কুল চারটি ও ব্র্যাকের প্রাথমিক বিদ্যালয় ২৬টি। এ ছাড়া উচ্চবিদ্যালয় ১৮টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে দুটি। কিন্তু আজও এ উপজেলায় কোনো উচ্চবিদ্যালয়কে সরকারীকরণ করা হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আসবাবপত্র, শিক্ষকসহ নানা সংকটের আবর্তে ঘুরপাক খাচ্ছে। উপজেলার আটটি উচ্চবিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে, একটিতে ১৫ বছর ধরে প্রধান শিক্ষকই নেই।দিরাই বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিমাংশু রঞ্জন জানান, এ বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা এক হাজার ৯৫ জন। শিক্ষক আছেন মাত্র সাতজন। ১৯৫৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও আজও তা সরকারি হয়নি।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মামুনুর রশিদ বলেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া জটিল হওয়ায় শিক্ষক নিয়োগ দিতে কষ্ট হচ্ছে।দিরাই-শাল্লার সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী বলেন, আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম তখন প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ দিরাই আসার প্রোগ্রাম করেছিলেন। আমাকে কথা দিয়েছিলেন দিরাই উচ্চবিদ্যালয় এবং দিরাই বালিকা উচ্চবিদ্যালয় সরকারীকরণ করা হবে। দিরাই কলেজে বড় ধরনের অনুদান দেওয়া হবে। কিন্তু বাঁধা হয়ে দাঁড়ান তত্কালীন সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। এরশাদের আগমনকে কেন্দ্র করে সুরঞ্জিত সেনের লোকেরা এরশাদের বিরুদ্ধে মিছিল, হরতাল এবং কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি হাতে নেয়। তাদের এ কর্মকাণ্ড থমকে দেয় দিরাইয়ের শিক্ষার উন্নয়ন।আওয়াীম লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য দিরাই-শাল্লার সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমি এরই মধ্যে দিরাই-শাল্লার প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটি নিয়ে মিটিং করেছি। শিক্ষার ব্যাপারে আমি কোনো অজুহাত শুনতে চাই না।’বেহাল যোগাযোগব্যবস্থাদিরাইয়ের নয় ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের আজও সড়ক যোগাযোগ গড়ে ওঠেনি। দিরাই থেকে জেলা সদর ও রাজধানীর সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম দিরাই-মদনপুর রাস্তাটির করুণ দশা দেখলেই এখানকার যোগাযোগব্যবস্থা কেমন তা বোঝা যায়। উপজেলা পরিষদসূত্রে জানা যায়, উপজেলায় পাকা রাস্তা রয়েছে ২৮ কিলোমিটার, কাঁচা রাস্তা ৩৬৮ কিলোমিটার।ব্যবসায়ী হাজী আব্দুল মজিদ বলেন, ‘সাড়া দেশে হাজার হাজার বড় রাস্তা থাকলেও আমরার এলাকায় কোনো রাস্তাঘাট নাই। রাস্তার কারণে আমরা পিছাইয়া রইছি। কোনো গাড়ি মাল লইয়া দিরাই আইতো চায় না। বেশি টেকাদি গাড়ি আনায় মালের দাম বেশি পড়ে।’স্থানীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দিরাই-মদনপুর রাস্তার জন্য টেন্ডার হয়ে গেছে। অচিরেই কাজ শুরু হবে।আড়াই লাখ মানুষের জন্য একজন চিকিৎসকউপজেলার আড়াই লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র প্রতিষ্ঠান দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতাল সূত্রে জানা যায়, এখানে নয়জন চিকিৎসকের মধ্যে আছেন একজন ও ১০ জন সেবিকার মধ্যে কর্মরত আছেন একজন। হাসপাতালে আসা মাহবুবা বেগম বলেন, ‘আইলাম আসপাতাল ডাক্তর দেখাইতাম। টিকেট লইয়া হারা দিন বইয়াও ডাক্তর পাইলাম না। পরে ১০০ টেকা দিয়া প্রাইভেট ডাক্তর দেখাইলাম।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহদাত হোসেন খন্দকার বলেন, ‘আমি নতুন এসেছি। এ সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।’ স্থানীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, অচিরেই এখানে দুই-তিনজন ডাক্তারের ব্যবস্থা করা হবে।কৃষিখাতে যত সমস্যাদিরাই উপজেলায় ৯৫ ভাগ লোক কৃষিজীবী। কৃষি অফিস সূত্রে জানা যায়, চাষযোগ্য জমির পরিমাণ রয়েছে ৬৩ হাজার ৫৪৬ একর। কিন্তু এলাকায় আজও আধুনিক পদ্ধতিতে চাষাবাদ হয় না। পার্শ্ববর্তী দাড়াইন নদী পলি ভরাট হয়ে শুকিয়ে গেছে। সেচ সুবিধা নষ্ট হওয়ায় এলাকার শত শত একর জমি অনাবাদি থাকছে। দিরাইয়ের জাহানপুর, রাজানগর, শরিফপুর ও রন্নারচরের অধিকাংশ জমি পলি ভরাট হয়ে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে। এখানকার খালগুলোতে বাঁধ দেওয়ায় এর প্রভাব পড়ছে কৃষির ওপর।ঊর্ধ্বতন উপপ্রকৌশলী (ক্ষুদ্র সেচ) নির্মল কান্তি দাস বলেন, ‘দিরাই-শাল্লায় আমরা কাজ শুরু করেছি। এ এলাকার সব অনাবাদি জমি পর্যায়ক্রমে সেচ সুবিধার আওতায় আনা হবে। তবে লোকবলের অভাবে কাজে গতি কম।’স্থানীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত জানান, এখানে নদী খনন শুরু না হলে ২০ বছরের মধ্যে মরুভূমিতে পরিণত হবে এ এলাকা। ধান-মাছ কিছুই থাকবে না।বিদ্যুতের মিসকলদিরাই উপজেলার ২৪৫টি গ্রামের মধ্যে বিদ্যুৎ রয়েছে ৭০টিতে। যেসব গ্রামে বিদ্যুৎ আছে সেখানেও লোডশেডিং এবং লো-ভোল্টেজের জ্বালায় সবাই অতিষ্ঠ। শহরে দিনে অন্তত ৮-১০ বার বিদ্যুৎ যাওয়া-আসা করে।কম্পিউটার ব্যবসায়ী প্রান্ত কুমার তালুকদার জানান, কম্পিউটার খুললেই বিদ্যুৎ চলে যায়। মনে হয় যেন বিদ্যুৎ মিসকল দিচ্ছে। শীতের পুরা সময়টাতেও লো-ভোল্টেজ ছিল। বিদ্যুতের ভেলকিবাজির কারণে কোনো কাস্টমারের কাজ সময়মতো ডেলিভারি দেওয়া যায় না।উপজেলা বিদ্যুৎ প্রকৌশলী বলেন, দিরাইয়ে বিদ্যুতের সাবস্টেশনের কাজ চলছে। অচিরেই অবস্থার উন্নয়ন হবে।উন্নয়নবঞ্চিত পৌরবাসী১৯৯৯ সালে দিরাই, স্বরমঙ্গল, করিমপুর এবং রাজানগর ইউনিয়নের ২৭ গ্রাম নিয়ে দিরাই পৌরসভা গঠিত হয়। কিন্তু আজও নাগরিক সুবিধাবঞ্চিত এখানকার বাসিন্দারা। এখনো ভাড়া করা বাড়িতে চলছে পৌরসভার কার্যক্রম। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা লেগেই থাকে।ঘাগটিয়ার বাসিন্ধা আজাদ মিয়া বলেন, ‘পৌরসভার বাসিন্ধা অইয়া আমরারের এখনো গাংগের পানি খাওয়া লাগে। তে আর বাড়ি ঘরের ট্যাক্স দেই কেনে?’পৌর মেয়র হাজী আহমদ মিয়া বলেন, ‘পৌর ভবন নির্মাণের অনুমোদন ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পেয়েছি। বাজেট এলেই ভবনের কাজ শুরু হবে। পৌর সদরের কয়েকটি এলাকায় বিশুদ্ধ পানির অভাব রয়েছে। সরকার থেকে নলকূপ এলে অগ্রাধিকার ভিত্তিতে এসব এলাকায় তা দেওয়া হবে।’