উন্নয়নের স্বার্থে আ.লীগকে জয়ী হতে হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনের জন্য ঐক্যবদ্ধভাবে কঠোর পরিশ্রম করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এই নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে জয়ী হতে হবে। তিনি বলেন, ‘আপনারা আমাদের উন্নয়ন কর্মসূচি জনগণের সামনে তুলে ধরুন এবং আওয়ামী লীগকে ভোট দিতে তাদের উদ্বুদ্ধ করার প্রস্তুতি নিন। যাতে আমরা আরেকবার জনগণের সেবা করতে পারি।’জ্বালানি-সংকট ও গ্যাস-স্বল্পতা নিরসনে আজ সোমবার হবিগঞ্জের বাহুবলে দুটি গুরুত্বপূর্ণ প্ল¬ান্ট উদ্বোধনের পর দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।শেখ হাসিনা আরও বলেন, তাঁর দল জনগণের সেবার মানসিকতা নিয়ে ক্ষমতায় এসেছে এবং তা কাজের মাধ্যমে প্রমাণ করেছে। তিনি বলেন, আগামী নির্বাচনে তাঁর দল নির্বাচিত হলে ২০১৪ সালে ভারতের বিরুদ্ধে সমুদ্রসীমা-সংক্রান্ত আইনি লড়াইয়ে বিজয় অর্জনে প্রয়োজনীয় সব পদক্ষেপ ও প্রস্তুতি গ্রহণ করবে। মিয়ানমারের সঙ্গে যেভাবে বিজয় অর্জিত হয়েছে, সেভাবেই ভারতের সঙ্গে জয় লাভ করা সম্ভব হবে।প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের পুরো শাসন আমলে তাঁর দল নেতা-কর্মীদের লাশ বহনে ব্যস্ত ছিল। কারণ সে সময় তাদের পরিকল্পনা ছিল আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করা। এ প্রসঙ্গে শেখ হাসিনা সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টার, আইভি রহমানের হত্যাকাণ্ড এবং ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে বর্বরোচিত হামলার কথা উল্লেখ করেন।বিএনপি-জামায়াত জোট সরকারের এসব সন্ত্রাস ও বর্বরতার বর্ণনা দিয়ে শেখ হাসিনা বলেন, তারা দেশকে পুরোপুরি নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছিল। ফলে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়ারণ্য হিসেবে কুখ্যাতি অর্জন করে।হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মুশফিক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মেসবাহ উদ্দিন, সাংসদ আবদুল মজিদ খান, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হোসেন চৌধুরী প্রমুখ।