উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসির ফল প্রকাশ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০১১ সালের এসএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের (চূড়ান্ত) ফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৫৮ দশমিক ৫০ শতাংশ।বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট শিক্ষার্থী ছিল দুই লাখ এক হাজার ৬৭৫ জন। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষায় (দ্বিতীয় বর্ষ) অংশ নেয় ৮১ হাজার ৭৩ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫২ হাজার ৪৪২ জন।উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১২ জন ‘এ প্লাস’ পেয়েছে। বাকিদের মধ্যে এক হাজার ৯৯৫ জন ‘এ’, নয় হাজার ২৯ জন ‘এ মাইনাস’, ১৭ হাজার ৯৪৩ জন ‘বি’, ২২ হাজার ৪০৬ জন ‘সি’ এবং এক হাজার ৫৭ জন শিক্ষার্থী ‘ডি’গ্রেড পেয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ২৯ হাজার ১৫২ জন ছাত্র ও ২৩ হাজার ২৯০ জন ছাত্রী।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিজ নিজ স্টাডি সেন্টার থেকে আগামীকাল শুক্রবার শিক্ষার্থীরা ফল জানতে পারবে।