উপকূল থেকে ক্ষেপণাস্ত্র সরিয়ে নিয়েছে উ. কোরিয়া! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে মাঝারিপাল্লার দুটি ক্ষেপণাস্ত্র সরিয়ে নিয়েছে। গতকাল মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পিয়ংইয়ং।গত মাসে উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে মাঝারিপাল্লার দুটি ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তা লুকিয়ে রাখে বলে খবর প্রকাশিত হয়। এতে কোরীয় উপদ্বীপে উত্তেজনা ছড়িয়ে পড়ে।বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পূর্ব উপকূল থেকে ক্ষেপণাস্ত্র সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে ওই অঞ্চলে উত্তেজনা প্রশমনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।মার্কিন কর্মকর্তারা বলছেন, আপাত এটা আনন্দের খবর। কিন্তু পিয়ংইয়ং যে অন্যত্র ওই ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে না, এখনই তা নিশ্চিত করে বলা যায় না।গত মাসে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে তিন হাজার কিলোমিটার পাল্লাবিশিষ্ট মুসুদান এবং আন্তমহাদেশীয় কেএন-০৮ নামের দুটি ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। এই ক্ষেপণাস্ত্র প্রশান্ত মহাসাগরে অবস্থিত জাপান ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। পরিস্থিতি বিবেচনায় তখন যুক্তরাষ্ট্র তার নিয়ন্ত্রণাধীন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম মোতায়েন করে।