উপকূলীয় এলাকায় আকাশ মেঘলা, ৩ নম্বর সংকেত বহাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে ওই এলাকায় গভীর সঞ্চালনশীল বজ্রমেঘের সৃষ্টি হচ্ছে। আকাশ মেঘলা, কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে।আজ শনিবার পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশের দুই সমুদ্রবন্দর চট্টগ্রাম ও মংলা এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।আবহাওয়া অফিস উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে।