উপকূলীয় কৃষিভূমিতে চিংড়ি চাষ বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকূলীয় কৃষিভূমিতে লবণাক্ত পানি তুলে চিংড়ি চাষ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার দুপুরে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ টি এম ফজলে কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন। একইসঙ্গে আদালতের নির্দেশ বাস্তবায়নের জন্য খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নোয়াখালী ও কক্সবাজারের জেলা প্রশাসককে বলা হয়েছে। এর আগে ১০ জানুয়ারি বেলা হাইকোর্টে এ বিষয়ে একটি রিট আবেদন করেছিল। এর পরিপ্রেক্ষিতে আদালত কৃষিভূমিতে লবণাক্ত পানি উত্তোলন করে চিংড়ি চাষ বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের প্রতি রুল জারি করে আগামী চার সপ্তাহের মধ্যে এর জবাব দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।আদালতে বেলার পক্ষে আইনজীবী প্রবীর নিয়োগী ও ইকবাল কবীর এবং সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল মামলাটি পরিচালনা করেন।ইকবাল কবীর প্রথম আলোকে বলেন, উপকূলীয় জেলাগুলোয়কৃষিভূমিতে লবণাক্ত পানি উত্তোলন করে চিংড়ি চাষ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।