উপজাতি-আদিবাসী নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সম্প্রতি সংশোধিত পঞ্চদশ সংশোধনীতে অনেকগুলো সাংঘর্ষিক বিষয় রয়েছে। তিনি বলেন, উপজাতি ও আদিবাসী নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। তিনি বলেন, সংশোধিত সংবিধানে, বাঙালি জাতি বাদে অন্যদের ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়েছে।আইনমন্ত্রী আরও বলেন, বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম ইসলামসহ এসব সাংঘর্ষিক বিষয়গুলোতে বিরোধী দল, সংবিধান বিশেষজ্ঞ এবং জনগণের মতামত আমলে নেওয়া হচ্ছে।আজ রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ৪০তম সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শফিক আহমেদ এ কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি মুনতাসীর মামুন। এতে আরও বক্তব্য দেন সাংসদ রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জ্যেষ্ঠ আইনজীবী আমীর-উল ইসলাম প্রমুখ।