উপজেলা আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চান প্রতিনিধিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা উপজেলা আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য সাত দফা সুপারিশ করেছেন।আজ শনিবার দুপুরে রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত ঢাকার ১২১টি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সম্মেলনে এ দাবি জানানো হয়।সুপারিশগুলো হলো উপজেলা আইনের ২৫ ধারা ও এর সঙ্গে সংশ্লিষ্ট ধারা বাতিল, স্থানীয় সরকারের সব বিভাগের কর্মকর্তাদের পূর্ণাঙ্গ বা আংশিক এসিআর লেখার ক্ষমতা উপজেলা চেয়ারম্যানকে দেওয়া, পরিষদের স্থায়ী কমিটি কার্যকর করতে মন্ত্রণালয় থেকে পাঠানো কমিটি বাতিল, উপজেলা পরিষদের ১৩টি বিভাগের জন্য দেওয়া বরাদ্দ জাতীয় বাজেটের অংশ পরিশোধের তহবিলে হস্তান্তর, ১৩ বিভাগের সব নথিপত্র চেয়ারম্যানের অনুমোদন ছাড়া আইনসম্মত হবে না মর্মে বিধি রচনা ও পরিপত্র জারি করা, ভূমি হস্তান্তর করের ১ শতাংশ ও ভূমি উন্নয়ন করের ২ শতাংশ অর্থ পরিশোধের তহবিলে জমা দেওয়া এবং ভাইস চেয়ারম্যানদের সম্মানী ভাতাসহ আর্থিক বিষয়গুলো তাঁদের মর্যাদার সঙ্গে সংগতিপূর্ণ করা।সম্মেলনে স্থানীয় সরকারের প্রতিনিধিরা রাষ্ট্রীয়ভাবে স্থানীয় সরকারের কাজকে উত্সাহিত করার লক্ষ্যে সংবিধানে সুস্পষ্ট ঘোষণার দাবি জানিয়েছেন। মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের (বিইউপিএফ) প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন।ময়মনসিংহ সদর উপজেলা চেয়ারম্যান ফয়জুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, গাজীপুরের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউএনআই প্রতিনিধি জেরম শেয়ার প্রমুখ ছিলেন।