উপজেলা আমিরকে ধরে পুলিশে দিল এলাকাবাসী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমিরসহ দুজনকে গতকাল রোববার সন্ধ্যায় আটক করা হয়েছে। জামায়াতের সাবেক আমির গোলাম আযমসহ শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে বিক্ষোভ মিছিল থেকে এলাকাবাসী তাঁদের আটক করে। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে বালারহাট বাজারে জামায়াতের ৫০-৬০ জন নেতা-কর্মী বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় স্থানীয় লোকজন সংগঠিত হয়ে মিছিল থামিয়ে দিয়ে ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমির আবদুল মালেক ও কর্মী আশরাফুল আলমকে আটক করে। অন্যরা পালিয়ে যান। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গেলে দুজনকে তাঁদের কাছে সোপর্দ করা হয়। ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।