উপজেলা চেয়ারম্যানরা যা বলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাংশার (রাজবাড়ী) উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান আলী বিশ্বাস বলেন, ‘দখলদারদের উৎখাত করতে সরকারিভাবেই পদক্ষেপ নিতে হবে।’বালিয়াকান্দি (রাজবাড়ী) উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘রেলওয়ের বহু জমি অবৈধ দখলদারদের হাতে চলে গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ এ দখলে সাহায্য করেছে। তারা যে জমি লিজ দিয়েছে, তার চেয়ে কয়েক গুণ বেশি জমি ভোগদখল করছে লিজ-গ্রহীতারা। অথচ রেলওয়ে কর্তৃপক্ষের এ ব্যাপারে কোনো মাথাব্যথা নেই। তবে অবৈধ দখলদারদের উৎখাত করতে যে ধরনের সাহায্য প্রয়োজন, আমরা তা দেব। প্রয়োজনে জনবল দেব, তবে উৎখাত করতে এলে র‌্যাব নিয়ে নামতে হবে।’মধুখালী (ফরিদপুর) উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, ‘রেল চালু করতে যা যা করনীয়, আমরা তা করব। রেলওয়ের জমিতে লিজধারী ব্যক্তিরা আছে, আবার অবৈধ ব্যক্তিরাও আছে। লিজ বাতিল করে সবাইকে উচ্ছেদ করা সম্ভব। তবে সরকারি আশ্রয়ণ প্রকল্প রেলওয়ের জায়গায় হলেও এটি রেল চলাচলে কোনো সমস্যা করবে না। আর মধুুখালী গোরস্থানের দেয়ালের একটি অংশ ভেঙে দিয়ে সমস্যার সমাধান করা যাবে।’বোয়ালমারী (ফরিদপুর) উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, ‘রেল সুষ্ঠুভাবে চলাচলের জন্য যে জায়গার প্রয়োজন, তা দখলমুক্ত করতেই হবে। প্রয়োজনে আইনগত পদক্ষেপ নিতে হবে।’কাশিয়ানী (গোপালগঞ্জ) উপজেলা পরিষদের চেয়্যারম্যান সুব্রত ঠাকুর বলেন, ‘রেল চালুর জন্য অবশ্যই অবৈধ দখলদারদের উৎখাত করতে হবে। রেলওয়ের জমি দখলমুক্ত করতে আমরা সর্বাত্মক সাহায্য করব। রেল চালু হলে এ এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হবে।’