উপজেলাকে শক্তিশালী করতে আইনের প্রয়োজনীয় সংশোধনী আনা হচ্ছে: সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, উপজেলা পরিষদ শক্তিশালী করতে আইনের সংশোধন করা হবে। পাশাপাশি উপজেলা পরিষদকে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে উপজেলা পরিষদ সমিতি আয়োজিত এক সেমিনারে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।সৈয়দ আশরাফ আরও বলেন, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য সময়ের প্রয়োজন। এর জন্য কিছু আইন সংশোধন করতে হবে। কয়েক দিনের মধ্যেই এ সংক্রান্ত আইনের সংশোধনী আনা হবে।উপজেলা চেয়ারম্যানদের জন্য গাড়ির ব্যাপারে মন্ত্রী বলেন, ৪৮১ জন চেয়ারম্যানের জন্যই গাড়ি আনা হবে। এরই মধ্যে ১০০টি গাড়ি চলে এসেছে। বাকিগুলো পর্যায়ক্রমে আসবে।