উপজেলায় জিপিএ-৫ পাওয়া কৃতীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে উত্তরবঙ্গের রায়গঞ্জ, বাগমারা, উল্লাপাড়া, লালপুর, বেড়া, শেরপুর ও পাঁচবিবি থেকে মোট ৮৭০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এসব উপজেলা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ: রায়গঞ্জে ২৫ জন: চলতি বছর অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক পরীক্ষায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ২৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। দেখা যায়, উপজেলার বেগম নুরুননাহার তর্কবাগীশ ডিগ্রি কলেজ থেকে ১২ জন, হাজী ওয়াহেদ মরিয়ম ডিগ্রি কলেজ থেকে চারজন, সলঙ্গা ডিগ্রি কলেজ ও নিমগাছী ডিগ্রি কলেজ থেকে তিনজন করে, উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজ থেকে দুজন এবং দাদপুর জি আর কলেজ থেকে একজন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এবারই প্রথম উপজেলা থেকে ২৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর মাত্র তিনজন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। বাগমারায় ৭৬ জন: এইচএসসি পরীক্ষায় রাজশাহীর বাগমারায় এবার ৭৬ জন জিপিএ-৫ পেয়েছেন। এবার ফলাফলের শীর্ষে রয়েছে মচমইল ডিগ্রি কলেজ। উপজেলার ২২টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। ফলাফল থেকে দেখা যায়, উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৭৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ তালিকায় শীর্ষে রয়েছে মচমইল ডিগ্রি কলেজ। এ প্রতিষ্ঠান থেকে সর্বাধিক ২৪ জন জিপিএ-৫ পেয়েছেন। পাসের হার ৯২ দশমিক ৭৬। এ ছাড়া হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের ১৪ জন, বাগমারা মহাবিদ্যালয়ের ১০ জন, মোহনগঞ্জ ডিগ্রি কলেজ থেকে ছয়জন, ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে পাঁচজন, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ থেকে তিনজন, তাহেরপুর ডিগ্রি কলেজ থেকে তিনজন, দ্বীপনগর কলেজ থেকে তিনজন, মচমইল সৈয়দপুর মহিলা কলেজ থেকে দুজন, শ্রীপুর রামনগর ডিগ্রি কলেজ থেকে দুজন, নরদাশ ডিগ্রি কলেজ থেকে দুজন এবং মজোপাড়া মহিলা কলেজ থেকে দুজন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। উল্লাপাড়ায় ১৩২ জন: রাজশাহী শিক্ষা বোর্ডের চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ সিরাজগঞ্জ জেলায় প্রথম স্থান অধিকার করেছে। এই কলেজ থেকে এবার ১৩২ জন জিপিএ-৫ পেয়েছেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলাম জানান, বিজ্ঞান কলেজ থেকে এবার ৪২১ জন পরীক্ষা দিয়েছিল। পাস করেছেন ৪১৩ জন। পাসের হার দাঁড়িয়েছে ৯৮ শতাংশ।লালপুরে ৪৩ জন: লালপুর উপজেলায় ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে জিপিএ-৫ পেয়েছেন ৪৩ জন। উপজেলায় লালপুর মহাবিদ্যালয়ে সর্বাধিক ১১ জন জিপিএ-৫ পেয়েছেন। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় লালপুরে জিপিএ-৫ পেয়েছেন ৩৬ জন। এর মধ্যে লালপুর কলেজে সর্বাধিক ১১ জন, আব্দুলপুর সরকারি কলেজে ছয়জন, গোপালপুর ডিগ্রি কলেজে ছয়জন, গৌরীপুর কলেজে চারজন, দুড়দুড়িয়া কলেজে তিনজন, ওয়ালিয়া হাকিমুন্নেছা মহিলা কলেজে দুজন এবং মোহরকয়া, বিলমাড়িয়া ও কলসনগর কলেজে একজন করে জিপিএ-৫ পেয়েছেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় বালিতিতা ইসলামপুর ফাজিল মাদ্রাসায় ছয়জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) পরীক্ষায় এই প্রথম নাটোর জেলায় লালপুরের মাজার শরীফ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজ থেকে একজন জিপিএ-৫ পেয়েছেন। বেড়ার ৮৭ জন: এবারের এইচএসসি পরীক্ষায় পাবনার বেড়া উপজেলা থেকে ৮৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে শুধু আলহেরা একাডেমী স্কুল অ্যান্ড কলেজ থেকে পেয়েছেন ৭৪ জন। এ ছাড়া কাশীনাথপুর মহিলা কলেজ থেকে ছয়জন, মাসুন্দিয়া কলেজ থেকে চারজন, মনজুর কাদের মহিলা কলেজ থেকে দুজন এবং বেড়া কলেজ থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। শেরপুরে ৬০ জন: বগুড়ার শেরপুর উপজেলায় ২০১০ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ছয়টি কলেজ থেকে ৬০ জন ছাত্রছাত্রী জিপিএ-৫ পেয়েছেন। উপজেলায় মোট এক হাজার ৯৭ জন ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে পাস করেছেন ৭৯৬ জন। পাসের হার ৭২ দশমিক ৫৬। শীর্ষে রয়েছে পল্লী উন্নয়ন একাডেমী স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। কলেজ থেকে ১০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯৭ জন কৃতকার্য হন। এর মধ্যে ২৩ জন জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজ থেকে ১৪ জন, শেরপুর ডিগ্রি কলেজ থেকে ১২ জন, রহিমা নওশের আলী ডিগ্রি কলেজ থেকে সাতজন, জয়লা জুয়ান ডিগ্রি কলেজ থেকে তিনজন, জামুর ইসলামিয়া কলেজ থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। অপরদিকে শহীদিয়া আলীয়া মাদ্রাসা থেকে তিনজন জিপিএ-৫ পেয়েছেন।পাঁচবিবিতে ১২ জন: এইচএসসি পরীক্ষায় পাঁচবিবি উপজেলার একটি সরকারি কলেজসহ ছয়টি কলেজ থেকে ৬৫০ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৩৯৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ১২ জন। মহীপুর হাজী মহসীন সরকারি কলেজ থেকে জিপিএ-৫ ছয়জন পেয়ে কলেজটি শীর্ষে রয়েছে। পাঁচবিবি মহিলা কলেজ, সড়াইল আদর্শ কলেজ ও শিরট্টি কলেজ থেকে দুজন করে জিপিএ-৫ পেয়েছেন।