উপজেলায় সাংসদেরা উপদেষ্টা থাকলে তা শক্তিশালী হবে না: সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মনে করেন, উপজেলা পরিষদ শক্তিশালী করতে হলে সাংসদদের উপদেষ্টা রাখা যাবে না। কিন্তু কাজটি কঠিন, কারণ সংসদে উপজেলার প্রশ্নে কোনো বিরোধী দল নেই।আজ বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যানদের জন্য গাড়ি বরাদ্দের লটারি অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে মন্ত্রী ওই কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে চান। সে জন্য আইন সংশোধনের নির্দেশনাও দিয়েছেন। কিন্তু সাংসদদের বুঝিয়ে কাজটি করতে সময় লাগছে। প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কাজে লাগিয়ে হলেও স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) আইন সংশোধনের উদ্যোগ নিতে বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সাংসদদের সঙ্গে ভুল বুঝাবুঝি হতে পারে—এই চিন্তা করে তা করা হয়নি। তবে আগামী চার বছরের মধ্যে স্থানীয় সরকার তথা উপজেলা ব্যবস্থা শক্তিশালী করা হবে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান সভাপতিত্ব করেন। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) অশোক মাধব রায় জানান, এ মাসেই ১৩০ জনকে, মার্চ মাসে ৭০ জনকে—এভাবে প্রতি মাসে ৭০ জনকে গাড়ি দেওয়া হবে।লটারি পরিচালনা করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ৪৮১টি উপজেলার জন্য লটারি করা হয়। প্রথম থেকে ক্রম অনুযায়ী ১৩০টি উপজেলার চেয়ারম্যানকে এ মাসেই গাড়ি দেওয়া হবে।যেসব উপজেলার চেয়ারম্যান প্রথম দফায় গাড়ি পাচ্ছেন: যশোর সদর, কেশবপুর ও চৌগাছা; সাতক্ষীরার কালীগঞ্জ, আশাশুনি ও দেবহাটা; মাগুরার শ্রীপুর, খুলনার দাকোপ, কিশোরগঞ্জের করিমগঞ্জ ও পাকুন্দিয়া; ঠাকুরগাঁও সদর, নোয়াখালী সদর, ঝিনাইদহ সদর, শেরপুরের ঝিনাইগাতি, বাগেরহাটের ফকিরহাট, নরসিংদীর পলাশ, পটুয়াখালীর বাউফল, রংপুরের মিঠাপুকুর, পীরগাছা ও তারাগঞ্জ; শরীয়তপুরের জাজিরা, নারায়ণগঞ্জ সদর, ব্রাক্ষ্মণবাড়িয়ার সরাইল, সিরাজগঞ্জের বেলকুচি, নীলফামারী সদর, কুমিল্লার দাউদকান্দি, কক্সবাজারের কুতুবদিয়া, বাগেরহাটের শরণখোলা, বগুড়ার শেরপুর, সিলেটের বিয়ানীবাজার ও কানাইঘাট; মানিকগঞ্জ সদর, জামালপুরের মেলান্দহ, চাঁদপুরের মতলব (দক্ষিণ), পাবনার ভাঙ্গুড়া, খুলনার তেরখাদা, ভোলা সদর, বান্দরবান সদর, নীলফামারীর ডিমলা, জয়পুরহাটের পাঁচবিবি, হবিগঞ্জের লাখাই, কুমিল্লার চৌদ্দগ্রাম, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জ সদর, নারায়াণগঞ্জের রূপগঞ্জ, পিরোজপুরের নেছারাবাদ, বরগুনার বেতাগী, সিলেটের কোম্পানীগঞ্জ, কুড়িগ্রামের নাগেশ্বরী ও চিলমারী; ফরিদুপর সদর, ঝিনাইদহের শৈলকুপা, কুমিল্লার মুরাদনগর, চাঁদপুরের ফরিদগঞ্জ, নওগাঁর নিয়ামতপুর, খুলনার পাইকগাছা, চুয়াডাঙ্গার দামুড়হুদা, নাটোরের বড়াইগ্রাম, বান্দরবানের লামা, সিরাজগঞ্জের উল্লাপাড়া, কুমিল্লার হোমনা, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, মাগুরার শালিখা, পিরোজপুরের ভাণ্ডারিয়া, পঞ্চগড়ের তেঁতুলিয়া, সিলেটের বিশ্বনাথ, ভোলার মনপুরা, চট্টগ্রামের হাটহাজারী, বাগেরহাটের মোল্লাহাট, পিরোজপুরের নাজিরপুর, শেরপুরের নকলা, পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়ার দৌলতপুর, নরসিংদী সদর, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, নীলফামারীর ডোমার, ময়মনসিংহের গৌরীপুর, চট্টগামের রাঙ্গুনিয়া, রাঙামাটির রাজস্থলী, কক্সবাজারের পেকুয়া, ফরিদপুরের সালথা, চট্টগ্রামের লোহাগড়া, সিরাজগঞ্জের রায়গঞ্জ, গোপালগঞ্জ সদর, মাগুরা সদর, কুমিল্লা সদর, কিশোরগঞ্জের নিকলী, ঢাকার সাভার, রাজশাহীর গোদাগাড়ী, মেহেরপুর সদর, নঁওগার পত্নীতলা, কুড়িগ্রামের উলিপুর, কিশোরগঞ্জের মিঠামইন, বান্দরবানের বোয়াংছড়ি, কুড়িগ্রামের রাজারহাট, পঞ্চগড়ের বোদা, চট্টগ্রামের চন্দনাইশ, কিশোরগঞ্জের কুলিয়ারচর, কুষ্টিয়ার কুমারখালী, সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, বগুড়ার দুপচাঁচিয়া, নেত্রকোনার দুর্গাপুর, গাজীপুরের শ্রীপুর ও কাপাসিয়া; জয়পুরহাটের ক্ষেতলাল, চাঁদপুর সদর, পাবনা সদর, কুড়িগ্রাম সদর, মাদারীপুরের কালকিনি, মুন্সিগঞ্জের গজারিয়া, মৌলভীবাজারের জুরী, শেরপুর সদর, নালিতাবাড়ী, খুলনার রূপসা, ঝালকাঠি সদর, বগুড়ার শিবগঞ্জ, দিনাজপুরের বীরগঞ্জ, মৌলভীবাজারের কমলগঞ্জ, সিলেট সদর, চাঁদপুরের হাইমচর, শরীয়তপুরের ডামুড্যা, নড়াইলের কালিয়া, জামালপুরের ইসলামপুর ও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা।