উপনির্বাচনে অংশ নেবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া আসনের উপনির্বাচনে অংশ নেবে বিএনপি। এই দুই আসনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর ছেড়ে দিয়েছে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম স্থায়ী কমিটি। আজ মঙ্গলবার রাতে গুলশান কার্যালয়ে কমিটির এক বৈঠকে এ ক্ষমতা চেয়ারপারসনের ওপর ছেড়ে দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, আসন্ন পৌরসভা নির্বাচন ও দলের সাম্প্রতিক কর্মকান্ড নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এসময় বৈঠকে স্থায়ী কমিটির বেশির ভাগ সদস্য উপস্থিত ছিলেন।