উপনির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুর-৪ (কাপাসিয়া) উপনির্বাচনে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য গাজীপুর জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘এ আসনটি ধরে রাখতে আপনাদের একসঙ্গে কাজ করতে হবে। কারণ, এ আসনটি দেশের প্রথম প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী তাজউদ্দীন আহমদের স্মৃতিবিজড়িত।’ আগামী ৩০ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।আজ সোমবার সন্ধ্যায় গণভবনে গাজীপুর জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সিমিন হোসেন রিমির হাতে দলীয় মনোনয়ন তুলে দেন। খবর বাসসের।তাজউদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু-তাজউদ্দীন একসঙ্গে কাজ করেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু যেখানেই গেছেন তাজউদ্দীন তাঁর সঙ্গে ছিলেন। তিনি বলেন, আওয়ামী লীগের প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থন রয়েছে। দলটি দেশের স্বাধীনতা এনে দিয়েছে এবং অবশ্যই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে উল্লে¬খ করে তিনি বলেন, ‘আমরা এ লক্ষ্য অর্জনে কাজ করছি।’ গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ এ কে এম মোজাম্মেল হক ও সিমিন হোসেন রিমি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।তোফায়েল আহমেদ বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সরকারের অধীনে বিভিন্ন পর্যায়ে পাঁচ হাজার নির্বাচন শন্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোনো নির্বাচনেই সরকারের হস্তক্ষেপ অথবা কারচুপির অভিযোগ ওঠেনি।সিমিন হোসেন রিমি উপনির্বাচনে জয়লাভের জন্য সবার সমর্থন কামনা করেছেন।