উপনির্বাচনে বিজয়ী দুই সাংসদ শপথ নিয়েছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপনির্বাচনে বিজয়ী দুই সাংসদ আজ মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে স্পিকারের কক্ষে শপথ নিয়েছেন। বিকেল তিনটায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী উবায়দুল মুক্তাদির চৌধুরী এবং সাড়ে তিনটায় হবিগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী শেখ সুজাত মিয়া শপথ নেন। স্পিকার আবদুল হামিদ সংসদ ভবনে তাঁদের শপথবাক্য পাঠ করান।এ সময় ডেপুটি স্পিকার শওকত আলী, চিফ হুইপ আবদুস শহীদ, বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদিনসহ দুই দলের সাংসদেরা উপস্থিত ছিলেন।২৭ জানুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে এ দুজন সাংসদ নির্বাচিত হন। আওয়ামী লীগের দুই সাংসদ লুত্ফুল হাই সাচ্চু ও দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুতে আসন দুটি শূন্য হয়।