উপনির্বাচনে ভোটারের উপস্থিতি কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে সরেজমিনে দেখা যায়, কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল কম। এদিকে হবিগঞ্জের বিএনপির প্রার্থী শেখ সুজাত মিয়া সারা দিন ভোট গ্রহণ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও দিন শেষে তিনি তাঁর ভোটারদের ভয় দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, তাঁর কর্মীদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং ভোটারদের কেন্দ্রে আসতে দেওয়া হয়নি। কোন কোন কেন্দ্রে এমন হয়েছে, সাংবাদিকেরা জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে চলে যান।অন্তত ৩০টি কেন্দ্র ঘুরে হবিগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি জানান, প্রতিটি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে, এখন চলছে গণনা।দুটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাহ মো. শাহজাহান ও জহুরুল আলম নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানান।ব্রাহ্মণবাড়িয়া: অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়, আনন্দময়ী উচ্চবিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন কেন্দ্র ঘুরে আমাদের প্রতিনিধি জানান, কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে ব্রাহ্মণবাড়িয়া সদরের তুলনায় গ্রামের কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি বেশি ছিল।বেলা ১১টার দিকে ওই আসনে বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব অভিযোগ করে জানান, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের একটি কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। সেখানে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারা হচ্ছে।এদিকে এ অভিযোগ পাওয়ার পরপরই বেসরকারি পর্যবেক্ষণ সংস্থা ‘অধিকার’-এর পর্যবেক্ষক ও সাংবাদিকেরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তাঁরা স্বাভাবিক পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে দেখেন।রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা অঞ্চলের উপনির্বাচন কমিশনার আনোয়ার হোসেন জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।বিজয়নগর উপজেলার কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংগার বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেরাশানী উচ্চবিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকে মহিলা ভোটারদের উপস্থিতি বেশি।