উপন্যাস লিখছেন ক্রিস্টেন স্টুয়ার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের প্রথম উপন্যাস লেখার কাজ প্রায় শেষ করে ফেলেছেন ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। এ মুহূর্তে বইটির জন্য প্রকাশক খুঁজছেন ২১ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী।নতুন ছবি ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’-এর শুটিংয়ের ফাঁকে ফাঁকে সেটে বসেই নিজের প্রথম উপন্যাস লেখার কাজ চালিয়ে গেছেন স্টুয়ার্ট। এখন বইটি প্রকাশ করতে চান। ইতিমধ্যেই প্রকাশক খুঁজে দিতে সাহায্যও চেয়েছেন চিত্রনাট্যকার মা জুলস স্টুয়ার্টের কাছে।ছোটগল্প দিয়েই লেখালেখির কাজ শুরু করেছিলেন স্টুয়ার্ট। তবে এখন পর্যন্ত তাঁর কোনো বই প্রকাশিত হয়নি। এবারে তিনি হাত দিয়েছেন উপন্যাস লেখার কাজে। ঘনিষ্ঠ এক সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর ডেইলিমেইল জানিয়েছে, ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান ছবির সেটেই এ উপন্যাসটি লিখেছেন তিনি। লেখার কাজ এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে, এ কারণেই প্রকাশক খুঁজছেন স্টুয়ার্ট। নিজের লেখা প্রথম উপন্যাস ছাপানোর জন্য একরকম মরিয়া হয়েই উঠেছেন তিনি।’