উপপরিচালকের পদসহ কর্মকর্তা-কর্মচারী নেই ১৪৩ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী জেলায় পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালকের পদসহ ১৪৩ জন কর্মকর্তা-কর্মচারীর পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব পালন করছেন উপপরিচালকের।জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় পরিবার পরিকল্পনা বিভাগে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীর অনুমোদিত পদ ৭২৭টি। বর্তমানে কর্মরত আছেন ৫৮৪ জন, ১৪৩টি পদই শূন্য।পরিবার পরিকল্পনা বিভাগে প্রথম শ্রেণীর ২৫ জন কর্মকর্তার পদ থাকলেও কর্মরত আছেন মাত্র নয়জন। ১৬টি পদই শূন্য। এর মধ্যে উপপরিচালক, সহকারী পরিচালক (পপ) ও সহকারী পরিচালকের (সিসি) তিনটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এ ছাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাতটি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র দুজন। এ কারণে সদর ও কলাপাড়া উপজেলা ছাড়া বাকি পাঁচটি উপজেলায় পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ শূন্য রয়েছে।চিকিৎসা কর্মকর্তার (এমসিএইচএফপি) ১১টি পদ থাকলেও পাঁচজন কর্মরত আছেন। তবে তাঁদের মধ্যে দুজন এক বছর ধরে প্রশিক্ষণে রয়েছেন। এই অবস্থায় দুমকি, বাউফল ও মির্জাগঞ্জ উপজেলার চিকিৎসা কর্মকর্তার পদ শূন্য রয়েছে। এ ছাড়া চিকিৎসা কর্মকর্তার (পক) তিনটি পদের মধ্যে কর্মরত আছেন একজন, তবে তিনিও প্রশিক্ষণে ঢাকায় রয়েছেন।জেলায় পরিবার পরিকল্পনা বিভাগের দ্বিতীয় শ্রেণীর ১৪ জন কর্মকর্তার পদ থাকলেও কর্মরত আছেন ১০ জন, চারটি পদ শূন্য। তৃতীয় শ্রেণীর ৫৬৩টি পদের মধ্যে কর্মরত আছেন ৪৭০ জন, শূন্য রয়েছে ৯৩টি পদ। চতুর্থ শ্রেণীর ১২৫টি পদে কর্মরত আছেন ৯৫ জন, শূন্য রয়েছে ৩০টি পদ।]