উপপরিচালকের বক্তব্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক গোলাম মোস্তফা জানান, শংকরপাশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রসহ জেলার সব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে মেরামতকাজ চলছে। এ কারণে সেখানে রাতে কেউ থাকতে পারে না। মেরামতকাজ শেষ হলে সবাই রাতে থাকবে। এদিকে উপপরিচালক পরিবার পরিকল্পনা অফিসের কার্যক্রম চলছে শহরের পুরোনো কালেক্টরেট ভবনের ভাড়া করা অফিসে। নিজস্ব অফিস না থাকার কারণে মাসিক সভা করতে সমস্যা হয়। পরিবার পরিকল্পনা বিভাগের গাড়িটিও প্রায় অকেজো। মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তারা কার্যক্রম পরিদর্শন করতে গেলে প্রায়ই মাঝপথে গাড়ি বিকল হয়ে যায়।