প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি-জামায়াত জোট আমলে উপপরিদর্শক ও কনস্টেবল পদে বাধ্যতামূলক অবসর দেওয়া ৩৯ জন পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহাল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাঁদের চাকরিচ্যুতির আদেশ (বাধ্যতামূলক অবসর) বেআইনি ঘোষণা করে বকেয়া পরিশোধ করতেও নির্দেশ দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রায় দেন। জানা গেছে, জোট সরকারের আমলে ২০০৩ সালের বিভিন্ন সময় পুলিশের ৩৯ জন সদস্য চাকুরিচ্যুত হন। এর বৈধতা চ্যালেঞ্জ করে উপপরিদর্শক সরওয়ারসহ ওই ৩৯ জন গত আগস্টে পৃথক রিট করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১০ আগস্ট আদালত রুল জারি করেন। আর রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ রায় দেন আদালত।আদালতে রিট আবেদনকারীর পক্ষে এস এম জাফর সাদিক শুনানি করেন। আর সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল করুণাময় চাকমা।