উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জন্য মাসিক ৪০০ টাকা ফোন ভাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের উপসচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের ফোন খরচ বাবদ মাসিক ৪০০ টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মকর্তারা বেতনের সঙ্গে এ ভাতা তুলতে পারবেন। আজ মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।