উপসচিব হলেন ১৮২ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রশাসনের উপসচিব পদে ১৮২ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। তাঁরা এত দিন জ্যেষ্ঠ সহকারী সচিব ছিলেন। বেশ কিছুদিন ধরে আলোচনার পর আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই পদোন্নতি দিয়ে আদেশ জারি করে। জনপ্রশাসনের সচিব আবদুস সোবহান সিকদার বিকেলে প্রথম আলো ডটকমকে এই তথ্য নিশ্চিত করেন। গত বছরের ফেব্রুয়ারিতে একসঙ্গে উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে ৬৪৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার পর এটাই বড় পদোন্নতি। এর মধ্যে গত মাসে ১৭ জন ভারপ্রাপ্ত সচিবকে পূর্ণ সচিব করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে অধিকাংশই বিসিএস ১৭ ও ১৮তম ব্যাচের কর্মকর্তা।