উপসাগরীয় যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ ১২০ কোটি ডলার পেল সৌদি আরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ সৌদি আরবকে ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ ১২০ কোটি ডলার দিয়েছে। সৌদি আরবের প্রেসিডেন্সি অব মেট্রোলজি অ্যান্ড ইনভায়রনমেন্ট প্রোটেকশনের প্রধান প্রিন্স তুর্কি বিন নাসের বিন আবদুল আজিজ জাতিসংঘের একজন প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান।প্রিন্স তুর্কি জানান, যুদ্ধের সময় সৌদি আরবের পূর্ব প্রদেশের পরিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে এ ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। জাতিসংঘ ইরাকি সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ অর্থ নিয়ে তা সৌদি সরকারকে দিয়েছে। তিনি আরও জানান, প্রাপ্ত অর্থ থেকে ১০ কোটি ডলার দেশের উপকূল পরিষ্কার ও পানি পরিশোধন প্রকল্পে ব্যয় করা হবে এবং ওইসব প্রকল্পে কর্মরত স্থানীয় ও বিদেশি কোম্পানিগুলোকে আরও ১০ কোটি ডলার দেওয়া হবে। বাকি অর্থ ক্ষতিগ্রস্ত এলাকায় প্রকল্প সম্পন্ন করার ক্ষেত্রে ব্যয় করা হবে বলে তিনি জানান।—পিটিআই