উপস্থাপক ফাহমিদা নবী
সমাজের ঝুঁকিপূর্ণ মানুষদের নিয়ে কিছুদিন আগে স্যাটেলাইট টেলিভিশন বাংলাভিশনে পাঁচটি প্রতিবেদন প্রচারিত হয়। এই পাঁচটি প্রতিবেদন নিয়ে এবার তৈরি হয়েছে একটি তথ্যচিত্র। আর তথ্যচিত্রটি উপস্থাপনা করেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। সম্প্রতি অনুষ্ঠানটির উপস্থাপনার অংশের শুটিং শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। তথ্যচিত্রটির নাম এখনো চূড়ান্ত হয়নি।ফাহমিদা নবী বলেন, ‘গানের পাশাপাশি বেশ কিছু সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত আছি। এবার তেমনি একটি সামাজিক কাজ নিয়ে নির্মিত তথ্যচিত্রের উপস্থাপনার কাজ করেছি। এবারই প্রথম কোনো অনুষ্ঠানের উপস্থাপনা করলাম। অনেক ভালো লেগেছে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজটি করেছি।’তথ্যচিত্রে সমাজের অবহেলিত হিজড়া, মাদকসেবী, এইচআইভি পজিটিভ ও যৌনকর্মী—এই পাঁচ শ্রেণীর মানুষের দুর্দশার ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে। ইউএসএআইডির অর্থায়নে তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে।