উপস্থাপক ফেরদৌস ওয়াহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক ফেরদৌস ওয়াহিদ চলচ্চিত্র পরিচালনাও করছেন। এবার তিনি উপস্থাপনা করলেন। অনুষ্ঠানের নাম ‘যেতে দেব না’।ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘এবারই প্রথম টিভি অনুষ্ঠান উপস্থাপনা করেছি। গানের অনুষ্ঠান, তাই উপস্থাপনা করে আনন্দ পেয়েছি। এ প্রজন্মের শিল্পীদের গান শুনেছি, তাদের সঙ্গে আড্ডা দিয়েছি। দারুণ এক অভিজ্ঞতা হলো।’অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আনজাম মাসুদ। তিনি জানান, ‘যেতে দেব না’ অনুষ্ঠানে থাকছে চারটি নতুন গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা গোপ, কণা, নির্ঝর ও বীণা। গানগুলোর কথা লিখেছেন বাসু, আনজাম মাসুদ, সকাল ও জনি হক। সুর ও সংগীতায়োজন করেছেন বাসু। সম্প্রতি ঢাকা ও টাঙ্গাইলে অনুষ্ঠানটির দৃশ্যধারণের কাজ হয়েছে।আনজাম মাসুদ বলেন, ‘দুই বছর আগে আমার পরিচালনায় “তুমি ভালো আছো তো?” উপস্থাপনা করেছিলেন শেখ সাদী খান আর গত বছর আলম খান করেছিলেন “বেশি ছিল অভিমান”। এবারের অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফেরদৌস ওয়াহিদ। চার শিল্পীর গানগুলোর পাশাপাশি ফেরদৌস ওয়াহিদের উপস্থাপনা খুবই ভালো হয়েছে।’বিটিভিতে ঈদের পরদিন সন্ধ্যায় দেখানো হবে অনুষ্ঠানটি।