উপস্থাপনা করতে ভালো লাগছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক অচেনা প্রতিবিম্ব। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন রায়হান খান। এতে অভিনয় করেছেন মাশিয়াত। কথা হলো তাঁর সঙ্গে।‘অচেনা প্রতিবিম্ব’ ধারাবাহিকের কাজ কোথায় করেছিলেন?থাইল্যান্ডের পাতায়াতে। ওখানে ছিলাম ১২ দিন। এর আগে আরও একবার সেখানে গিয়েছিলাম নো ম্যান’স ল্যান্ড ধারাবাহিকের কাজ করার জন্য। কিন্তু এবার বেশি মজা হয়েছে। আমরা কোরাল আইল্যান্ডে শুটিং করেছি। বোটে চড়েছি। চমৎকার জায়গা। এখানে আসলে বেড়ানোটাই বেশি হয়েছে। হোয়াইট হাউস নামে একটি বাড়ি আছে। নাটকটির গল্প সেই বাড়িকে ঘিরেই।নাটকে আপনার চরিত্রটি কী রকম?ক্রমিক খুনির (সিরিয়াল কিলার)। অত্যাচারী স্বামীর হাত থেকে রক্ষা পেতে মেয়েটির আচরণ বদলে যায়। এক দুর্ঘটনায় তার স্বামী নিহত হয়। সবার চোখ পড়ে মেয়েটির দিকে। এরপর ধীরে ধীরে মেয়েটি ক্রমিক খুনি হয়ে ওঠে। কিন্তু একসময় তার মিশন ব্যর্থ হয়। নেতিবাচক চরিত্র। কিন্তু অনেক ঘটনা রয়েছে।এখন আপনার অভিনীত আর কোন কোন নাটক প্রচারিত হচ্ছে?আমি ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১১’ প্রতিযোগিতায় চতুর্থ হয়েছিলাম। এর পর থেকে নাটকে অভিনয় শুরু করি। এখন চ্যানেল নাইনে প্রচারিত হচ্ছে সাইফুল ইসলামের আপন আপন খেলা আর চ্যানেল আইতে ভেতর বাহির। আপন আপন খেলায় আমি ইলিয়াস কাঞ্চনের মেয়ে। পুরোপুরি অবাধ্য। আসলে আমি যা না, এখানে সেই চরিত্রটিই করছি।অভিনয়ের বাইরে কিছু করছেন?উপস্থাপনা করছি। দেশ টিভিতে ‘সানসিল্ক স্টাইল অ্যান্ড ফ্যাশন’ এবং এনটিভিতে ‘মিউজিক জ্যাম’। সত্যি বলতে, উপস্থাপনা করতে বেশি ভালো লাগছে।