উপস্থাপনা করবেন মৌসুমী ও রিয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১০’ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চলচ্চিত্র তারকা রিয়াজ ও মৌসুমী। জানা গেছে, এ পুরস্কার প্রদান অনুষ্ঠান বেশ জাঁকজমকভাবে আয়োজনের উদ্যোগ নিয়েছে তথ্য মন্ত্রণালয়। আগামী ৩ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটির আয়োজন করা হচ্ছে। প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি থাকবেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ ও তথ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুন। তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুরস্কার প্রদানের পর থাকছে ৪০ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে সংগীত পরিবেশন করবেন রুনা লায়লা, সুবীর নন্দী, সামিনা চৌধুরী ও এস আই টুটুল। থাকবে বাংলা চলচ্চিত্রের শুরু থেকে বর্তমান পর্যন্ত জনপ্রিয় কিছু গান। বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন চলচ্চিত্রশিল্পীরা। তাঁদের মধ্যে আছেন শাকিব খান, অপু বিশ্বাসসহ আরও অনেকে। এ ছাড়া বাংলার ঐতিহ্য ও বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের ওপর একটি নাচ পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নৃত্যশিল্পীরা।