উপস্থাপনায় এস আই টুটুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও উপস্থাপনা করলেন সংগীতশিল্পী এস আই টুটুল। বড়দিন উপলক্ষে মাছরাঙা টিভির জন্য তৈরি হয়েছে অনুষ্ঠানটি। নাম ‘বড় আনন্দ’। গত রোববার এফডিসির তিন নম্বর ফ্লোরে অনুষ্ঠানটির উপস্থাপনায় অংশ নেন এস আই টুটুল। তিনি বলেন, ‘এবারই প্রথম বড়দিনের অনুষ্ঠান উপস্থাপনা করেছি। আমরা তো সাধারণত ঈদের কাজ বেশি করি, এবার বড়দিনের কাজ করতে গিয়ে ভালোই লেগেছে।’টুটুল আরও বলেন, ‘এর আগেও আমি অনুষ্ঠান উপস্থাপনা করেছি। উপস্থাপনার কাজটা আমার কাছে একটু ঝামেলা মনে হয়। গান করে যে তৃপ্তি পাই, এখানে তেমনটা উপভোগ করতে পারি না। কিন্তু বড় আনন্দ উপস্থাপনা করে যথেষ্ট আনন্দ পেয়েছি।’অনুষ্ঠানটি গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন কবির বকুল। অনুষ্ঠানে অংশ নিয়েছেন এন্ড্রু কিশোর, তপন চৌধুরী, ঈশিতা, ন্যান্সি, ইমন, নিরব, সারিকা, মুনমুন, কনা, সাজু খাদেম এবং ক্লোজআপ তারকা মুহিন, সাব্বির ও পুলক।