উপস্থাপনায় ক্রিস্টেন-ক্রিস-মিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ২০১২ সালের এমটিভি মুভি অ্যাওয়ার্ডের উপস্থাপকদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের এমটিভি মুভি পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে অংশ নেবেন হলিউডের তারকা অভিনেত্রী মিলা কুনিস, ক্রিস্টেন স্টুয়ার্ট ও ক্রিস হেমসওয়ার্থ। ৩ জুন লস অ্যাঞ্জেলেসের গিবসন অ্যাম্ফিথিয়েটারে পুরস্কার প্রদান অনুষ্ঠানের এই জমকালো আসরটি বসতে যাচ্ছে। মিলা কুনিস, ক্রিস্টেন স্টুয়ার্ট ও ক্রিস হেমসওয়ার্থ সেদিনের অনুষ্ঠানে এমা ওয়াটসন, অ্যান্ড্রু গারফিল্ড, শার্লিজ থেরন, মাইকেল ফাসবেন্ডার ও মাইক ওয়ালবার্গদের মত তারকাদের হাতে পুরস্কার তুলে দেবেন। এমটিভি মুভি অ্যাওয়ার্ডের ২০১২ সালের এ আসরে দ্য হাঙ্গার গেমস এবং ব্রাইডসমেইডস এ দুটি ছবির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। সেরা ছবির লড়াইয়ের পাশাপাশি দুটি ছবিই আটটি বিভাগে মনোনয়ন পেয়েছে। অন্যদিকে সেরা অভিনয়শিল্পী বিভাগে মনোনয়ন পেয়েছে জেনিফার লরেন্স ও কারস্টেন উইগ।অভিনয়ের জুটি হিসেবে পরিচিত মেলিসা ম্যাকার্থি একাই পেয়েছেন চারটি পুরস্কারের জন্য লড়ছেন। আর তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন এমা স্টোন, এমা ওয়াটসন ও রুনি মারা। এঁরা সবাই তিনটি বিভাগের মনোনয়ন পেয়েছেন।এদিকে অভিনয়শিল্পীর পুরুষ বিভাগে চ্যানিং ট্যাটুম, জোনাহ হিল ও জোস হাচেরসন প্রত্যেকেই তিনটি করে পুরস্কারের জন্য লড়ছেন। এঁদের মধ্যে ট্যাটুম ও জোস আবার সেরা অভিনয়শিল্পীর জন্য একেবারে মুখোমুখি অবস্থানে আছেন। একই বিভাগে আরও লড়ছেন ড্যানিয়েল র্যাডক্লিফ, রায়ান গসলিং আর জোসেফ গর্ডন-লেভিট। এবারের এমটিভি মুভি অ্যাওয়ার্ডসে বেশ কয়েকটি নতুন বিভাগও যুক্ত হয়েছে। এ ছাড়া এবারের পুরস্কার প্রদান অনুষ্ঠানে ব্রিটিশ টিভি উপস্থাপক ও ফ্যাশন এক্সপার্ট লুইস রো উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এমটিভি মুভি অ্যাওয়ার্ডসের এবারের অনুষ্ঠানটি ৪ জুন রাতে এমটিভিতে দেখানো হবে।