উপস্থাপনায় জাস্টিন বিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্প বয়সেই গান গেয়ে দুনিয়া মাত করেছেন পপতারকা জাস্টিন বিবার। এবার শোবিজে তাঁর পরিধি আরেকটু বাড়াতে চান। সে লক্ষ্যেই ছোট পর্দায় উপস্থাপক হিসেবে আসছেন তিনি। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ’-এর একটি পর্বে এই ভূমিকায় দেখা যাবে তাঁকে। এইস শোবিজ-এ প্রকাশিত খবরে এ কথা জানা যায়। ‘বেবি’ গান গেয়ে বিশ্বজুড়ে অগণিত শ্রোতার মন জয় করা এই তারকা এর মধ্যে টিভি সিরিজ ‘সিআইএস: ক্রাইম সিন ইনভেস্টিগেশন’-এ অতিথি শিল্পী হিসেবে দর্শন দিয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি স্যাটারডে নাইট লাইভ-এর একটি পর্বে হ্যারি পটার ছবির তারকা ড্যানিয়েল র‌্যাডক্লিফ উপস্থাপক ছিলেন। ওয়েবসাইট।