উপস্থাপনায় ফিরছেন অপরাহ উইনফ্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও উপস্থাপনায় ফিরছেন টিভি-ব্যক্তিত্ব অপরাহ্ উইনফ্রে। আগামী বছরের জানুয়ারি থেকে আবারও নিয়মিতভাবে উপস্থাপনায় দেখা যাবে তাঁকে। এরই মধ্যে উপস্থাপনায় ফেরার সবকিছুই চূড়ান্ত করেছেন তিনি। ‘দি অপরাহ উইনফ্রে শো’র নতুন সিরিজটি প্রচারের সবকিছুই ঠিকঠাক হয়ে গেছে।নতুন সিরিজে তারকাদের বাড়িতে বসেই আলাপচারিতায় অংশ নিতে দেখা যাবে তাঁকে। অপরাহ বলেন, ‘২৫ বছর পর আমি স্টুডিওর বাইরে কোনো উপস্থাপনার শুটিং করলাম। শুটিংয়ে অনেক মজা করেছি। আমি মনে করি, দর্শক-শ্রোতারা অনুষ্ঠানটি দেখে বেশ আনন্দ পাবে।’উল্লেখ্য, এ বছরের ২৫ মে শেষ হয় ‘অপরাহ উইনফ্রে শো’র আগের সিরিজের শেষ পর্ব। তুমুল জনপ্রিয়তা পাওয়া এ অনুষ্ঠানের শেষ পর্বে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন অপরাহ। শিগগিরই ৫৭ বছর বয়সী এই টিভি-ব্যক্তিত্ব তাঁর নামে চালু হওয়া ‘অপরাহ উইনফ্রে নেটওয়ার্ক’ নামের চ্যানেলের কাজও শুরু করবেন বলে জানা গেছে। টিওআই।