উপস্থাপনায় ফ্রিদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড ও হলিউড তারকা ফ্রিদা পিন্টো এবার তাঁর উপস্থাপনার গুণটি ঝালিয়ে নেওয়ার এক দারুণ সুযোগ পেয়েছেন। ৬৯তম বার্ষিক গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে তাঁকে অন্যতম উপস্থাপক হিসেবে দেখা যাবে। গত মঙ্গলবার আয়োজকদের টুইটারে এ তথ্য জানানো হয়। ১৫ জানুয়ারি এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এতে খ্যাতিমান হলিউড তারকা নিকোল কিডম্যান, সালমা হায়েক, অ্যান্টনিও ব্যান্ডেরাস, ক্লাইভ ওয়েন ও মেলিসা ম্যাকার্টির সঙ্গে দেখা যাবে তাঁকে। ওয়েবসাইট।