উপস্থিতি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রীদের অনুপস্থিত থাকা নিয়ে স্পিকার ক্ষোভ প্রকাশ করার এক দিন পর গতকাল বুধবার সংসদে তাঁদের উপস্থিতি বেড়েছে। অধিবেশনে প্রধানমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রী, স্থানীয় সরকারমন্ত্রী, তথ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং যোগাযোগমন্ত্রীসহ ২০ জনের বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী উপস্থিত হন। গত মঙ্গলবার অল্প কয়েকজন মন্ত্রী অধিবেশনে যোগ দেওয়ায় স্পিকার আবদুল হামিদ ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘বিশেষ জরুরি প্রয়োজনে অনেক ক্ষেত্রে দুই-চার-ছয় আনা মন্ত্রী অনুপস্থিত থাকতে পারেন। কিন্তু এখন দেখছি চৌদ্দ আনা মন্ত্রীই অনুপস্থিত।’ ওই দিন স্পিকার মন্ত্রীদের নিয়মিত উপস্থিত থাকার প্রয়োজনীয়তার বিষয়ে রুলিং দেন। বিশেষ প্রতিনিধি