উপাচার্য প্যানেল নির্বাচন এক পক্ষের বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা উৎকণ্ঠার পর অবশেষে সুষ্ঠুভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে আন্দোলনের মুখে অপসারিত সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির প্রথম হয়েছেন। বর্তমান উপাচার্য আনোয়ার হোসেন দ্বিতীয় ও নূরুল ইসলাম তৃতীয় হয়েছেন। এ তিনজনের মধ্যে আনোয়ার হোসেন ও শরীফ এনামুল কবিরকে উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে চিন্তাভাবনা চলছে বলে জানা গেছে। নির্বাচন স্থগিতের দাবিতে মাঠে নামা আন্দোলনকারীরা শেষ পর্যন্ত তাঁদের কর্মসূচি প্রত্যাহার করে নেন। সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচন চলাকালে তাঁরা মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও মৌন মিছিল করেছেন। তবে আজ শনিবার থেকে শ্রেণীকক্ষে ফিরে যাচ্ছেন তাঁরা। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সরকারের উচ্চপর্যায় বর্তমান উপাচার্য মো. আনোয়ার হোসেনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পক্ষে। তবে প্রথম হওয়ায় অধ্যাপক মো. শরীফ এনামুল কবিরও উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে আশাবাদী। অধ্যাপক মো. শরীফ এনামুল কবির প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী সব সময়ই নির্বাচনে যিনি সর্বোচ্চ ভোট পান, তাঁকেই নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেন। আশা করছি, আবারও উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়ে আমার অপূর্ণ কাজগুলো সম্পূর্ণ করব।’ তিনি বলেন, বিজয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, তিনিই সঠিক ছিলেন। নইলে তাঁকে সমর্থন দেওয়া হতো না। উপাচার্য আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি যথাযথভাবে উপাচার্য প্যানেল নির্বাচন সম্পন্ন করার মধ্য দিয়ে পালন করতে পেরেছি। এতেই আমি খুশি।’আন্দোলনকারী ‘সমিঞ্চলিত শিক্ষক পরিষদ’-এর ব্যানারের যুগ্ম আহ্বায়ক এম এ মতিন বলেন, ‘অধ্যাপক শরীফ এনামুল কবির নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়ায় আচার্য নির্বাচিত তিনজনের প্যানেল থেকে কাকে নিয়োগ দেন, সে বিষয়টি পর্যবেক্ষণ করা হবে।’ তিনি বলেন, শরীফ এনামুল কবিরের বিরুদ্ধে নানা অভিযোগের এখনো কোনো সুরাহা হয়নি। এর মধ্যেই যদি তাঁকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়; তবে বিষয়টি অনভিপ্রেত ও দুঃখজনক হবে।’ গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে প্রশাসনিক ভবনের সিনেট হলে অনুষ্ঠিত নির্বাচনে অধ্যাপক শরীফ এনামুল কবির ৫০ ভোট পান। বর্তমান উপাচার্য আনোয়ার হোসেন ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নুরুল আলম দুজনই ৩৫টি করে ভোট পান। পরে পাঁচবারের লটারিতে তিনবার আনোয়ার হোসেন ও দুবার নুরুল আলম জয়ী হন। এতে চূড়ান্তভাবে ৩৮ ভোট পেয়ে দ্বিতীয় হন আনোয়ার হোসেন এবং ৩৭ ভোট পেয়ে তৃতীয় হন নুরুল আলম। এ ছাড়া নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমদ ১৮ ভোট এবং সিনেট সদস্য শামসুল কবির খান তিন ভোট পেয়েছেন। নির্বাচনে ৬৮ জন সিনেট সদস্য উপস্থিত থাকলেও প্রার্থী শামসুল কবিরসহ পাঁচজন নির্বাচন বর্জন করেন। সিনেট সদস্যদের সূত্রে জানা গেছে, উপাচার্য প্যানেল নির্বাচনে অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহমঞ্চদ ইসমাইল হোসেন প্রার্থী হলেও পরে তিনি আওয়ামীপন্থী একাধিক সিনেট সদস্যের অনুরোধে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। তবে অধ্যাপক শরীফ এনামুল কবিরকে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ করা হলেও তিনি রাজি হননি। সিনেট সদস্য শামসুল কবির প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনে সব পক্ষের শিক্ষকেরা অংশ নেবেন এমন ভেবে প্রার্থী হয়েছিলাম। তবে শেষ মুহূর্ত পর্যন্ত উপাচার্য প্যানেল নির্বাচনে শিক্ষকদের একাংশকে অংশগ্রহণ করাতে প্রশাসন ব্যর্থ হওয়ায় আমরা নির্বাচন থেকে সরে এসেছি।’ এর আগে সকাল সাড়ে নয়টার দিকে উপাচার্য আনোয়ার হোসেন প্রশাসনিক ভবনের সামনে অবস্থানরত ও অনশনকারী শিক্ষকদের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি তাঁদের অবস্থান ও অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। সকাল ১০টার দিকে সিনেট সদস্য মো. আশরাফউদ্দিন খান অনশনকারীদের সঙ্গে কথা বলেন। অনশনকারীদের দাবির বিষয়ে তিনি উপাচার্যের সঙ্গে কথা বলবেন জানিয়ে তাঁদের অনশন ভাঙান। পরে শিক্ষক সমিতির সভাপতি ও আন্দোলনকারী শিক্ষক অধ্যাপক এ এ মামুন অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন বিতর্কিত দাবি করে প্রশাসনিক ভবনের সামনে সমিঞ্চলিত শিক্ষক পরিষদের ব্যানারে মানববন্ধন করেন আন্দোলনকারী শিক্ষকেরা। মানববন্ধনে সাতজন সিনেট সদস্যসহ অর্ধশতাধিক শিক্ষক অংশ নেন। এরপর মুখে কালো কাপড় বেঁধে তাঁরা মৌন মিছিল করে শহীদ মিনার চত্বরে অবস্থান নেন। বেলা দেড়টার দিকে সমাজবিজ্ঞান অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে সংবাদ সমেঞ্চলনের আয়োজন করেন সমিঞ্চলিত শিক্ষক পরিষদের ব্যানারে আন্দোলনকারী শিক্ষকেরা। সংবাদ সমেঞ্চলনে সংগঠনের আহ্বায়ক এম এ মতিন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হানিফ আলী, শিক্ষক সমিতির সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক মো. শরিফ উদ্দিন, অধ্যাপক নাসিম আখতার হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। নাসিম আখতার হোসাইন বলেন, ‘নির্বাচনের মধ্য দিয়ে শরীফ এনামুল কবিরের বিরুদ্ধে সিনেটে সাজানো প্রতিনিধি সভা গঠনের যে অভিযোগ করা হয়েছিল, তা সত্যে পরিণত হলো। গণতন্ত্র মানে শুধু যেনতেন নির্বাচন নয়; বরং সকলের অংশগ্রহণ নিশ্চিত করা।’ তিনি আরও বলেন, ‘সিনেট অধিবেশনে অনেক মেয়াদোত্তীর্ণ সদস্য অংশ নিয়েছেন।’ আন্দোলনকারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপাচার্য আনোয়ার হোসেন বলেন, ‘উপাচার্য প্যানেল নির্বাচনের বিষয়ে অনেকেই ভিন্নমত পোষণ করেছেন। তবে উচ্চ আদালতের নির্দেশে আন্দোলকারীরা কর্মসূচি প্রত্যাহার করায় তাঁদের ধন্যবাদ জানাচ্ছি।’ এ ছাড়া তিনি নির্বাচনের বিষয়ে কোনো আপত্তি থাকলে আদালতের শরণাপন্ন হওয়ার অনুরোধ জানান। ২০০৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ উপাচার্য প্যানেল নির্বাচন হয়। ওই নির্বাচনের পর বিএনপিপন্থী শিক্ষক খন্দকার মুস্তাহিদুর রহমানকে উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁর চার বছর উপাচার্যের দায়িত্ব পালন শেষে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় মো. মুনিরুজ্জামানকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পরে ক্ষমতার পট পরিবর্তনের মধ্যদিয়ে ২০০৯ সালে সাবেক উপাচার্য মো. শরীফ এনামুল কবিরকে আবারও উপাচার্য নিয়োগ দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে শিক্ষক নিয়োগে দলীয়করণসহ বিভিন্ন অভিযোগে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারের উচ্চ মহলের নির্দেশে চলতি বছরের ১৭ মে তিনি পদত্যাগ করেন। পরে ২০ মে মো. আনোয়ার হোসেনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়ার দুই মাসের মধ্যেই তিনি উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা করেন।জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসরাম নাহিদ বলেন, আন্দোলনরত শিক্ষকদের সন্তুষ্ট করতে শরীফ এনামুল কবিরকে সরে যেতে বলা হয়েছিল। তিনি এখন সর্বোচ্চ ভোট পেয়েছেন। শিক্ষকেরাই তাঁকে ভোট দিয়েছেন। তবে উপাচার্য প্যানেল থেকে সরকার খুব শিগগির তিনজনের যেকোনো একজনকে নিয়োগ করবে বলে জানান শিক্ষামন্ত্রী।