উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন আনোয়ার হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক আনোয়ার হোসেন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে একটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নবনির্বাচিত উপাচার্য হিসেবে তিনি যোগদান করেন বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে আজ আনোয়ার হোসেনকে উপাচার্য হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনকে অব্যাহতি দিয়ে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর জাবির সিনেট সভায় নির্বাচিত তিনজনের প্যানেল থেকে আনোয়ার হোসেনকে উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক।রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।