উপাচার্য হিসেবে যোগ দিলেন মুহাম্মদ আলমগীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মুহাম্মদ আলমগীর। তিনি বুধবার নতুন এ দায়িত্ব গ্রহণ করেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মুহাম্মদ আলমগীর এর আগে বিভিন্ন মেয়াদে কুয়েটের সিন্ডিকেট সদস্য, অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হলের প্রভোস্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, মুহাম্মদ আলমগীর ১৯৮৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে প্রথম শ্রেণী নিয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। ওই সময় তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), খুলনায় প্রভাষক হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি বুয়েট থেকেই ১৯৮৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০২ সালের মে মাসে তিনি অধ্যাপক হিসেবে কুয়েটে যোগ দেন। ১৯৬৩ সালে চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।উপাচার্য মুহাম্মদ আলমগীর বলেন, ‘কুয়েটকে উচ্চশিক্ষা ও মুক্তবুদ্ধিচর্চার ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে কাজ করব।’